222350

টি-টোয়েন্টিতে ফেরার ইচ্ছে নেই মাশরাফির

স্পোর্টস ডেস্ক
ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইগাররা এখন ফুরফুরে। যদিও টেস্টের হতাশা আছে সাকিব-তামিমদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সফল সফরের পর গতকাল দেশের মাটিতে ফিরেছেন টাইগাররা। তবে ছুটিতে থাকায় দেশে ফেরেননি মাশরাফি সহ ৪ ক্রিকেটাররা।

মাশরাফিকে নিয়ে গতকাল রাতে জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। শো টাইম মিউজিকের আয়োজনে এই সভায় উপস্থিত হন অনেক বাংলাদেশি।

প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে মাশরাফি বলেন, পৃথিবীর নানা প্রান্তে থাকা বাংলাদেশের ভালোবাসার জন্যেই তারা খেলেন। ফ্লোরিডায় বিপুল সংখ্যক বাংলাদেশির খেলা দেখতে যাওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। বলেন, এত কষ্ট করে আপনারা নিজেদের শত ব্যস্ততার পরও, যেভাবে খেলা দেখতে গেছেন, তা সত্যিই দারুন’।

আলোচনার একপর্যায়ে তিনি জানালেন তিনি ওয়ানডে খেলাটা চালিয়ে যাবেন এবং ২০১৯ বিশ্বকাপে খেলবেন এটাই তার স্বপ্ন। তবে তার টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা নাই বলেও জানান।

ad

পাঠকের মতামত