লিটন-মুশফিকের পর সৌম্যের বিদায় (লাইভ)
স্পোর্টস ডেস্ক : সিরিজ বাঁচানোর লড়াইতে মাঠে নেমেই লিটন ও মুশফিকের পর সৌম্যের উইকেট হারিয়ে চাপের মুখে বাংলাদেশ। ক্যারিবিয়ান দ্বীপ ছেড়ে এবার যুক্তরাষ্ট্রে ফিরল ক্রিকেট, যেখানে বাংলাদেশ লড়বে সিরিজ বাঁচাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরেছে তারা। সন্ধ্যা ৬টার ম্যাচে ক্যারিবিয়ানরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
টি-টোয়েন্টির সেরা দলটির বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কের সেই হার ভুলে জয়ে ফেরার কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সিরিজ বাঁচানোর লড়াই তামিম-সাকিব-মুস্তাফিজদের সামনে। ফ্লোরিডায় লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড বিভাগীয় পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে প্রথম বারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ।




