রক্ত দিয়ে প্ল্যাকার্ড লিখে বিচার চাইল শিক্ষার্থীরা
নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসছে সেই প্রসঙ্গ। খুদে শিক্ষার্থীদের আন্দোলনের অভিনব পদ্ধতি কয়েকদিন ধরেই দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।
শিক্ষার্থীরা গাড়ি চালানোর লাইসেন্স যাচাই করাসহ রিক্সার জন্য আলাদা লেনের ব্যবস্থা, জরুরি লেন তৈরি, অসুস্থ রিক্সা চালককে হাসপাতালে নিয়ে যাওয়াসহ ট্রাফিকের দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।
এবার রক্ত দিয়ে প্ল্যাকার্ড লিখেছেন এক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
ওই ভিডিওতে দেখা যায়, উই ওয়ান্ট জাস্টিস লেখা প্ল্যাকার্ড নিজের হাতের আঙুল কেটে রক্ত বের করে রাঙিয়ে দিচ্ছেন এক শিক্ষার্থী। তবে ওই শিক্ষার্থীর নাম জানা যায়নি।
সামাজিক যোগাযোগের মাধ্যমে সেই ভিডিও দেখে অনেকেই ওই শিক্ষার্থীকে সাধুবাদ জানিয়েছেন।




