221949

নারী পথচারীকে উড়িয়ে দিল প্রাইভেটকার (ভিডিওসহ)

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। এ সময় একটি প্রাইভেটকার সামনে থেকে ওই নারীকে ধাক্কা মেরে চলে যায়। ভারতের দেরাদুন শহরের খুরবুরা চাউক গ্রামে সিসিটিভিতে এমনই দৃশ্য ধরা পড়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে।

ভিডিওতে দেখা যায়, রাস্তার ডানপাশ দিয়ে হেঁটে যাচ্ছেন শাড়ি পরিহিত এক নারী। এ সময় তার সামনের দিক থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই লাল রঙের একটি প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় ওই নারী উড়ে গিয়ে ছিটকে পড়েন। অথচ ওই নারীর কোনো দোষ ছিল না। বর্তমানে ওই নারীর অবস্থা গুরুতর।

ad

পাঠকের মতামত