221916

কাউকে স্বজনহারা করবেন না : চালকদের উদ্দেশ্যে সাব্বির

বেপরোয়া বাসচালকদের দৌরাত্ম্যে মহাসড়ক পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা এলাকায় জাবালে নূর বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপর থেকেই কিশোরদের বিদ্রোহে উত্তাল হয়ে আছে রাজপথ। চলছে না গণপরিবহন। মানুষ পায়ে হেঁটে কর্মক্ষেত্রে যাচ্ছে। তবুও কেউ বিরক্ত হচ্ছেন না।

এদিকে ছাত্র-ছাত্রীদের এই আন্দলোনে সংহতি জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। গতকাল আন্দোলনকারীদের পাশে থাকার কথা ঘোষণা করেছেন সুপারস্টার অভিনেতা শাকিব খান। আজ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান সাব্বির রহমানও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে বাস চালকদের সতর্ক করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাব্বির লিখেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। দয়া করে মেনে চলুন। সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় বাস দ্বারা ছাত্র-ছাত্রীর নিহতের ঘটনায় খুবই মর্মাহত হয়েছি। সকল ড্রাইভারদের প্রতি বলছি, বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কাউকে স্বজনহারা করবেন না। জীবনের চেয়ে দামী কিছু নেই। দোয়া রইলো সকলের প্রতি।’

ad

পাঠকের মতামত