221684

আইনজীবী স্বামীর লাশ নিয়ে দুই স্ত্রীর টানাটানি

নিউজ ডেস্ক।। কলারোয়ায় সম্পত্তির ভাগবাটোয়ারা বিষয়ে আইনজীবী স্বামীর লাশ নিয়ে টানাটানি করেছেন দুই স্ত্রী। তাদের দ্বন্দ্বের কারণে গত দুদিনেও লাশ দাফন করা হয়নি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে কোনো সুরাহা করতে না পেরে ফিরে আসতে বাধ্য হন। অবশেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
গতকাল মঙ্গলবার দুপুরে বিচারক কলারোয়া থানা পুলিশকে আইনজীবী ইয়ার আলীর (৭৫) লাশ দাফনের জন্য নির্দেশ দেন। বিকালে কলারোয়া থানা পুলিশের তত্ত্বাবধানে লাশ দাফন করা হয়।

ইয়ার আলীর বাড়ি কলারোয়া পৌর শহরের মির্জাপুর গ্রামে। তিনি মারা যাওয়ার পর বড় স্ত্রী জোহরা বেগম ও ছোট স্ত্রী সাহিদা বেগমের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে।

ad

পাঠকের মতামত