221666

দেখুন কীভাবে আত্মহত্যা থেকে রক্ষা করা হলো তাকে (ভিডিও)

স্টেশনের রেললাইনে শুয়ে এক ব্যক্তি আত্মহত্যা করতে গিয়েও তা করতে সমর্থ হননি। স্টেশনে উপস্থিত লোকজন তাকে আত্মহত্যা থেকে নিবৃত্ত করতে সক্ষম হন।

৩১ জুলাই, মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের কুরল রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম নরেন্দ্র দামাজি কোটেকার (৫৪)।

বার্তা সংস্থা এনডিটিভির খবরে জানা যায়, মঙ্গলবার বেলা দেড়টার দিকে এক ব্যক্তি হঠাৎ রেলস্টেশনের রেললাইনে শুয়ে পড়েন। এ সময় স্টেশনে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করার জন্য ছুটে যান। অন্যদিকে আতঙ্কে প্ল্যাটফর্মে থাকা লোকজন চিৎকার করে ওঠেন। পরে স্টেশনে থাকা যাত্রী ও রেল পুলিশের সহায়তায় তাকে রেললাইন থেকে তুলে আনা হয়। পুরো ঘটনাটি স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।

ঘটনার পর স্টেশনের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের দামাজি জানান, পরিবারের সঙ্গে সমস্যার জেরে তিনি রেললাইনে আত্মহত্যা করতে এসেছিলেন। পরে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও কাউন্সেলিংয়ের পর তাকে বাড়ি পাঠায়।

ad

পাঠকের মতামত