221569

ইমরান খানের বান্ধবীদের তালিকায় যারা

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান। রাজনীতি মাঠ ক্রিকেটের, এই তারকার ব্যাক্তিগত জীবন তাঁর কেরিয়ারের মতোই বর্ণময়। দেশে-বিদেশে ছড়িয়ে আছেন প্রেয়সীরা। চিনে নিন ইমরানের জীবনে নানা সময়ে জড়িয়ে থাকা রমণীদের।

জিনাত আমন: ১৯৭০-এর দশকে পাকিস্তানের ভারতে সফরের সময়ে ইমরান-জিনাতের পরিচয়। ইমরানের সঙ্গে বহুবার জিনাত ইংল্যান্ড গিয়েছিলেন বলে শোনা যায়। দেশ ছাড়তে রাজি না হওয়ায় ইমরান-জিনাতের জুটি ভেঙে যায়।

জেমাইমা খান: ১৯৯৫-এ ইমরান-জেমাইমা গাঁটছড়া বাঁধেন। জেমাইমা ধর্মান্তরিতও হন। নয় বছর ছিল তাঁদের সম্পর্ক।

বেনজির ভুট্টো: ক্রিস্টোফার স্ট্যান্ডফোর্ডের লেখা ‘দ্য বায়োগ্রাফি-ইমরান খান’-য় লেখা আছে ইমরান-বেনজির এর মধ্যেও সম্পর্ক তৈরি হয়েছিল। দুজনের সম্পর্কে পারিবারিক সম্মতিও ছিল। কিন্তু স্বেচ্ছায় এরা সম্পর্ক ভেঙে দেন।

রেহাম খান: খুব অল্প সময়ের জন্য হলেও ইমরান-রেহামের বৈবাহিক সম্পর্ক ছিল। ২০১৫ এর শুরুতে ইমরান এই বিবাহ স্বীকার করেন। ২০১৫ সালের ৩০ অক্টোবর ইমরান ও রেহামের সম্পর্ক শেষ হয়।

ডেনিস ডি লুইস: ডেনিস বিখ্যাত আমেরিকান মডেল। ইমরান-ডেনিসের সম্পর্ক একসময় মিডিয়ায় ঝড় তুলেছিল।

সিটা হোয়াইট: ২০০৪ সালে মারা যান সিটা। সিটা এবং ইমরানের সম্পর্ক নিয়ে চাপানউতোর হয়েছিল ইমরান প্রাথমিক ভাবে এই সম্পর্ক অস্বীকার করায়।

স্টিফেন বেকহ্যাম: ব্রিটিশ অভিনেত্রী স্টিফেনের সঙ্গে ইমরানের সম্পর্ক ছিল বলে শোনা যায়।

কেট ফিজপ্যাটরিক: কেট অস্ট্রেলিয়ান অভিনেত্রী। কেট ও ইমরানের খুব অল্প সময়ের সম্পর্ক ছিল।

সূত্র: এবেলা

ad

পাঠকের মতামত