221563

খেলা চলাকালীন সময় মাশরাফিকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী

টেস্ট সিরিজে হারের পর ওয়ানডেতে জয় লাভ করে বাংলাদেশ। সিরিজ জয়ের পর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা একনেকের পক্ষ থেকে এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাত জেগে আমি (প্রধানমন্ত্রী) খেলা দেখেছি। খেলা চলাকালীন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং অধিনায়ক মাশরাফির সঙ্গেও ফোনে কথা বলেছি।

তিনি আরও জানান, টাইগারদের সিরিজ জয়ে একনেক বৈঠকে একটি ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করা হলে সেটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।

একনেক শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিং এ আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী ক্রিকেট খেলা খুব ভালো বুঝেন। তিনি মাশরাফিকে নির্দেশনাও দেন। আমরা শুধু অর্থনীতির এলাকায় নয়, ক্রীড়াসহ সবক্ষেত্রেই উন্নতি করছি। আর সেটি সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর সুযোগ্যও হীরন্বয় নেতৃত্বের কারণে।’

ad

পাঠকের মতামত