221425

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বাস খাদে, নিহত ৩৩

পিকনিকে যাওয়ার পথে বাস খাদে পড়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুলাই) দপুরে মহারাষ্ট্রের রায়গড় জেলায় আম্বানেলিঘাট পর্বতের খাদে পড়ে যায় বাসটি। বাসটিতে মোট ৩৪ জন আরোহী ছিলেন যাদের মধ্যে ৩৩ জনই ঘটনা স্থলে মারা যান। অপরজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত ৩৩ জন হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন মহাবলেশ্বরে পিকনিকে যাচ্ছিলেন দাপোলি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন কর্মী। পথে মহাবলেশ্বর – পোলাদপুর সড়কে রাস্তা থেকে পিছলে গভীর খাদে পড়ে যায় বাসটি।

শুনশান জায়গায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। বাসটি যখন খাদে পড়ে তখন আশে-পাশে কেউই ছিল না। দুর্ঘটনাগ্রস্ত বাসটির এক যাত্রী এক আত্মীয়কে ফোন করলে বিষয়টি জানা যায়।

খবর পেয়ে উদ্ধারে নামে স্থানীয় প্রশাসন। নামে বিপর্যয় মোকাবিলা দফতর। হাত লাগান স্থানীয়রা। কিন্তু ১ জন বাদ দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসটির কোনও যাত্রীকেই বাঁচানো যায়নি।

ঘটনার পর টুইটারে গভীর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এছাড়া শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে ঠিক কি কারণে বাসটি খাদে পড়ে তা নিশ্চিতভাবে বলা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে ভারতীয় প্রশাসন।

ad

পাঠকের মতামত