221321

অপহরণকারীদের ফাঁকি দিয়ে পালালেন সোনাক্ষি!

বিনোদন ডেস্ক :
বলিউডের দাবাং গার্ল খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহার নতুন ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। এর নাম ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’।

এই ছবিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা জিমি শেরগিল। ছবিটি এরইমধ্যে আলোচনায় রয়েছে।

মুক্তির আগেই প্রকাশ হয়েছে ‘হ্যাপি ফির ভাগ যায়েগি’র ট্রেলার। এখানে দেখা গেছে নতুন লুকের এক সোনাক্ষিকে। আভাস মিলেছে গল্পে দেখা যাবে অপহরণ হয়েছেন সোনাক্ষী সিনহা। তাকে অপহরণের সময় ভেঙে যায় জিমি শেরগিলের বিয়েও।

অপহরণকারীকে চোখে ধুলো দিয়ে হ্যাপি চরিক্রের সোনাক্ষী সেখান থেকে পালিয়ে যান। কিন্তু তখন ঘটে আরেক ঘটনা। সোনাক্ষী পালিয়ে যাওয়ার পর পরই জিমিকে অপহরণ করে গুন্ডারা।

ট্রেইলারে ডায়ানা পেন্টি এবং আলি জাফরকে দেখা যাচ্ছে একদম শেষ দিকে এসে। তবে ডায়ানা এবং আলি জাফর আদতে কোন চরিত্রে অভিনয় করছেন, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি ট্রেলার থেকে।

ad

পাঠকের মতামত