রাতে বিয়ে, সকালে উধাও পুলিশ কর্মকর্তার স্ত্রী!
বিয়ের পরদিনই প্রেমিকের হাত ধরে রাজশাহীর বাঘায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী পালিয়ে গেছেন। জানা যায়, উপজেলার দিঘা স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর আড়ানী চকরপাড়া গ্রামের মুনছুর রহমানের ছেলে মেহেদী হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো।
এ বিষয়ে, বাঘা থানার ওসি রেজাউল হাসান জানান, প্রায় দুই সপ্তাহ আগে মেয়ের বাবা একটি লিখিত অভিযোগ করেছিলেন। এর প্রেক্ষিতে ছেলে বাবাকে থানায় আনা হলে তারা মেয়েকে ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে চলে যান। পরে কয়েক ঘণ্টার মধ্যেই মেয়েটিকে তার বাবার হাতে তুলে দেয়া হয়। এরপর, মেয়েটি পুনরায় তার প্রেমিকের হাত ধরে চলে গেছে।
জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে একবার পালিয়ে গিয়েছিলো প্রেমিক যুগল। এরপর মেয়েকে উদ্ধারের পর জোর করে গত সোমবার গভীর রাতে পুলিশের এক এসআইয়ের সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে দেয়া হয়।
পরবর্তীতে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেয়ার দিন ঠিক করে ওই পুলিশ কর্মকর্তা নিজ বাড়িতে চলে যান। ওই রাতেই তার স্ত্রী প্রেমিক মেহেদী হাসানের হাত ধরে আবারও পালিয়ে যায়।




