221229

হিন্দু মেয়েকে বিয়ে করতে চাওয়ায় মারধরের শিকার সেই মুসলিম যুবককে নিয়ে তসলিমার স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি হিন্দু মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্কে লিপ্ত হওয়ার অপরাধে মারধরের শিকার হয়েছে এক মুসলিম যুবক। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আদালতে আইনজীবীর চেম্বারের কাছে আদালত চত্বরের মধ্যেই মুসলিম যুবককে বেধড়ক মারধর করা হয়। ওই যুবক আদালতে গিয়েছিলেন ভিন্ন ধর্মে বিয়ের বিষয়ে আইনি পরামর্শ নিতে।

ওই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন লজ্জার লেখিকা তসলিমা নাসরিন। তিনি দাবি করেছেন, যে হিন্দু এবং মুসলিম ধর্মের মানুষের মধ্যে অধিকাংশই দরিদ্র শ্রেণির এবং মধ্যবিত্ত শ্রেণির।

ভিন্ন ধর্মের বিয়ে অনেক পরিবার মেনেও নিয়ে থাকেন। যদিও সেই ক্ষেত্রেও অভাব থাকে স্বাভাবিকত্বের। বিষয়টাকে সমস্যা হিসেবে না মনে করলেও বিশেষ কৃতিত্বের কাজ বলে দাবি করেন। আর পাঁচটা বিয়ের মতোই স্বাভাবিক বলে যেন ভাবাই যায় না।

কেন এমন হয়? ধর্মের বাইরে গিয়ে কেন সাধারণ মানুষ হিসেবে নিজেদের ভাবা যায় না? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিক তসলিমা নাসরিন।

মূলত এই কারণেই হচ্ছে সমস্যা। উচ্চবিত্ত এবং প্রভাবশালী ব্যক্তিরা ভিন্ন ধর্মের বিয়ের ক্ষেত্রে কোনও প্রতিকূলতার সম্মুখীন হয় না।

নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দেখিয়েছেন তসলিমা নাসরিন বলেন, খ্রিস্টানদের সঙ্গে ইহুদিদের বিয়ে হচ্ছে। খ্রিস্টান ধর্মের উপজাতিদের মধ্যেও বিয়ে হচ্ছে। নাস্তিকরাও ধার্মিক লোকজনকে বিয়ে করছে। কোথাও কোনও সমস্যা হচ্ছে না। শুধু হিন্দু-মুসলিম বিয়ে নিয়ে সৃষ্টি হচ্ছে প্রতিকূলতার। দারিদ্র্যতায় যার প্রধান কারণ বলে দাবি করেছেন তসলিমা।

ad

পাঠকের মতামত