221119

হাতের মেহেদি শুকানোর আগেই লাশ হলেন লিপি!

জামালপুরে সদর উপজেলার নরুন্দির বেপারীপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে লিপি বেগম(১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে স্বামী রমজান আলীকে(২২) আটক করেছে পুলিশ।

নিহত লিপি বেগম শেরপুর সদর উপজেলার কুলুরচর বেপারীপাড়ার লিটন মিয়ার মেয়ে।

স্থানীরা জানায়, ১৯ জুলাই (বৃহস্পতিবার) নরুন্দির বেপারীপাড়ার কমল হোসেনের ছেলে রমজান আলীর সাথে বিয়ে হয় শেরপুরের কুলুরচর বেপারীপাড়ার লিটন মিয়ার মেয়ে লিপি বেগমের।

নরুন্দি তদন্ত কেন্দ্রের এসআই আনসার আলী জানান, বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জের ধরে নববধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মৃতদেহের সুরতহাল করতে গিয়ে গলায় দাগ পাওয়া গেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রির্পোটের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

জামালপুর সদর থানার ওসি মো. নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত