একই সাথে না ফেরার দেশে প্রেমিক-প্রেমিকা!
স্বপ্নপুরিতে ঘুরতে গিয়েছিলেন ফাহিম ও রিতা। সেখান থেকে মোটরসাইকেলযোগে রংপুরে ফেরার পথে মিঠাপুকুর উপজেলায় ট্রাকচাপায় নিহত হন তারা। মঙ্গলবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম ও রিতা দূর-সম্পর্কের চাচাতো ভাই-বোন এবং প্রেমিক-প্রেমিকা ছিলেন। নিহত ফাহিম রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও রিতা রংপুর সরকারি বেগম রোকেয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, মোটরসাইকেল যোগে স্বপ্নপুরি থেকে রংপুরে ফেরার পথে মিঠাপুকুর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
মিঠাপুকুর থানা পুলিশের উপ-পরিদর্শক মাহাবুবুল আলম জানান, নিহত ফাহিম রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমের ছেলে এবং রিতা একই এলাকার ফাহিমের প্রতিবেশী শহিদুল ইসলামের মেয়ে। নিহত দুইজনের মরদেহ মিঠাপুকুর থানায় নিয়ে আসা হয়েছে।




