বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘সবজি চাষে’ বাম্পার ফলন! (ভিডিও)
স্পোর্টস ডেস্ক-
বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা বলতে গেলে শেষ করা যাবে না। এই স্টেডিয়ামে খেলা করেছেন অনেক নামী-দামি খেলোয়াড়রা। এই স্টেডিয়ামে খেলেছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি।এই স্টেডিয়াম আরো অনেক কিছুর সাক্ষি।যার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়াম আমাদের ভাবমূর্তির প্রতীক।কিন্তু একটি বিষয় জানলে আপনি চমকে উঠতে পারে! হারিয়ে ফেলতে পারেন মুখের ভাষা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে চাষ হচ্ছে লাউ, মরিচ, কুমড়ো, টমেটো, পুঁইশাক, লালশাক। আর এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও দেখে বুঝাই যাচ্ছে সবজি চাষ বেশ ভালো হচ্ছে।এই দিকে যদি এনএসসির কোন দৃষ্টি না পড়ে তাহলে হয়তো এই সবজি চাষ আরো ব্যাপক হারে প্রসারিত হবে।এটাই মনে হয় প্রথম কোন আন্তর্জাতিক স্টেডিয়ামে সবজি চাষে বাম্পার ফলন।
ভিডিওটি প্রথমে আসাদুজ্জামান প্যারিস নামের এক ব্যক্তি ফেসবুকে আপলোড করেন। এরপরেই তা ছড়িয়ে যায় ফেসবুক ইউটিউবে।




