220733

গ্রিলের ফাঁকে মাথা আটকে ঝুলছে শিশু! (ভিডিও)

বাসার জানলার গ্রিলের মাঝ দিয়ে ঝুলছে শিশু! দুই শিকের ফাঁকে শিশুটির গলা আটকে গেছে।সম্প্রতি চীন থেকে চাঞ্চল্যকর এই ভিডিওটি প্রকাশ্যে এসেছে। ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, জানলার গ্রিল থেকে ঝুলছে একটি শিশু। শিশুটির গলা আটকে রয়েছে গ্রিলের ফাঁকে।জানা গেছে, একতলার একটি ঘরে একাই ছিল শিশুটি। কোনোভাবে গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যায় তার শরীর। কিন্তু, গ্রিলের মধ্যে তার মাথাটি আটকে যায়। এভাবেই ঝুলে ঝুলে নিজেকে মুক্ত করার চেষ্টা করে শিশুটি। এ সময় তাকে দেওয়ালে লাথি মারতেও দেখা যায়।

স্থানীয়রা অবশ্য এই দৃশ্য দেখে শিশুটিকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন। ভিডিওটিতে জোরে জোরে ঘরের দরজা ধাক্কানোর শব্দও শোনা গিয়েছে। এতে করে স্পষ্ট হয়, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শিশুটি কোনো ভাবে পড়ে গেলে তাকে লোফার জন্য নীচে হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়েন অনেকে।অবশেষে শিশুটিকে কীভাবে উদ্ধার করা হলো সে সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।

ad

পাঠকের মতামত