220669

বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের একাদশ

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। শুক্রবার রাশিয়ার কাজান অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় খেলাটি শুরু হবে। তবে তার আগেই ম্যাচের একাদশ জানিয়ে দিলেন কোচ তিতে।

নেতৃত্বের ক্ষেত্রে ব্রাজিল কোচের রোটেশন পদ্ধতিতে আজকের ম্যাচে অধিনায়ক হিসেবে আছেন মিরান্দা। ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডার সার্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচেও নেতৃত্ব দেন। এর আগে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে ছিলেন থিয়াগো সিলভা।

এদিকে ইনজুরির কারণে শেষ ষোলোতে ছিলেন না মার্সেলো। ফিলিপ লুইসের জায়গায় লেফট ব্যাক হিসেবে শেষ আটে ফিরছেন রিয়াল মাদ্রিদের সহ অধিনায়ক।

আর নিষেধাজ্ঞার কারণে খেলা হবে না মিডফিল্ডার কাসেমিরোর। তার বদলে মাঝ মাঠে জায়গা নেবেন ম্যানসিটির ফের্নান্দিনিয়ো। আক্রমণভাগে জেসুস ও উইলিয়ানকে নেতৃত্ব দেবেন নেইমার।

একাদশ:

অ্যালিসন; ফ্যাগনার, সিলভা, মিরান্দা ও মার্সেলো; পাউলিনিয়ো, কৌতিনিয়ো ও ফের্নান্দিনিয়ো; নেইমার, জেসুস এবং উইলিয়ান।

ad

পাঠকের মতামত