৯০০ কোটি টাকার বিনিময়ে ‘গার্লফ্রেন্ড’ বদল করছেন রোনালদো!
স্পোর্টস ডেস্ক:বিশ্বকাপ শেষ না হতেই গুজন শুরু হয়েছে গার্লফ্রেন্ড পাল্টাচ্ছেন’ রোনালদো।রিয়াল মাদ্রিদ থেকে তল্পিতল্পা গুটিয়ে ইতালির তুরিনের দিকে পা বাড়িয়েছেন সিআরসেভেন।
স্প্যানিশ পত্রিকা স্পোর্টস-এ প্রকাশিত খবর অনুযায়ী রিয়েল তারকাকে দলে সামিল করতে নাকি ‘ব্ল্যাঙ্ক চেক’ রেখে দিয়েছেন জুভেন্টাসের চেয়ারম্যান আন্দ্রে অ্যাগনেলি।
যদি জল্পনা সত্যি করে তিনি জুভেন্টাসেই যান, অনেকেই এটাকে গার্লফ্রেন্ড বদলানোর সঙ্গে তুলনা করছেন। কারণ, জুভেন্টাসকে ‘ইতালির গার্লফ্রেন্ড’ বলা হলে স্পেনের রিয়াল মাদ্রিদই বা কম কিসের! যার সঙ্গে এক দশক ‘প্রেম’ করছেন রোনালদো!
তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পরই দলবদলের কথা জানিয়েছিলেন রোনালদো। চুক্তি ভেঙে রিয়েল কোচের পদ থেকে জিদান সরতেই মাদ্রিদ তারকার দলবদলের খবর আরও জল-সার পায়। রোনাল্ডো নিজে এবিষয়ে কিছু না বললেও ক্লাবের তরফে এই খবর অস্বীকার করা হয়নি।
অন্যদিকে, ‘রোনালদো দলবদল করতেই পারেন’ বলে জল্পনা আরও বাড়িয়েছ খোদ রোনালদোর অ্যাজেন্টই। এমনও শোনা গিয়েছে ১০ কোটি ইউরোর বিনিময়ে জুভেন্টাসের যাচ্ছেন সিআরসেভেন। যা বাংলাদেশি টাকায় ৯০০ কোটি টাকা।




