ভিডিওতে মাহিম বললেন ‘চাই না তোমার দেহ’
‘চাই না তোমার দেহ, আমি চাই না তোমার ধন’- এমনভাবেই মডেল মাহিম করিম তার সদ্য মুক্তি প্রাপ্ত ‘ধরো না’ শিরোনামের গানে প্রেম নিবেদন করছেন প্রেমিকা চরিত্রে অভিনয় করা মডেল আইরিন আফরোজকে।
গানের মূল গল্প হচ্ছে আইরিন প্রেমের নামে প্রতারণা করে একজন ধনী ব্যক্তির টাকা পয়সা নিয়ে চলে যায়। পরে আইরিন সেই ব্যক্তিকে ফোন করে জানায় যে, সে তাকে ভালোবাসেনি, ভালোবেসেছে তার ধন সম্পদকে।
ওই ধনী ব্যক্তির বন্ধু চরিত্রে অভিনয় করেছেন মাহিম। ধনী ব্যক্তি মাহিমের কাছে সব খুলে বলে। মাহিম আইরিনের সঙ্গে প্রেমের অভিনয় করে সেই টাকা পয়সা উদ্ধার করে। প্রেম চলাকালীনই মাহিম গানে গানে আইরিনকে বলেন, ‘চাই না তোমার দেহ, আমি চাই না তোমার মন।’ এক পর্যায়ে টাকা পয়সা উদ্ধার করে আইরিনকে মাহিম বলেন যে, ‘আমিও তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি, আমি তোমাকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোমার ধন।’ মেয়েটির প্রতি প্রতিশোধ নিতে পারায় ওই ধনী ব্যক্তি মাহিমকে ধন্যবাদ জ্ঞাপন করে।
‘ধরো না’ গানটি গত ১৫ জুন মুক্তি পেয়েছিল ইউটিউবে। এতে কণ্ঠ দিয়েছেন তাহসিন ও রাকিব। ১০ দিন পেরোতেই গানটির লক্ষাধিক ভিউ হয়েছে। গানের বিষয়ে জানতে প্রিয়.কম যোগাযোগ করেছিল মাহিম করিমের সঙ্গে। তিনি বলেন, ‘একটু ডিফারেন্টভাবে গানটা তৈরি করতে চেষ্টা করেছি আমরা। ইতোমধ্যে রেস্পন্সও খুব ভালো পেয়েছি।’
তিনি জানান, গানের শুটিং হয়েছে বাংলাদেশে। তিনটি লোকেশন ব্যবহার করা হয়েছে গানের শুটিংয়ে। এটা বাংলাদেশি প্রোডাকশন।
ধরো না গানটি উপভোগ করুন এখানে:
ভিডিওটি সংগৃহীত।
এর আগে ইউটিউবে এসেছিল মাহিম করিম অভিনীত হিন্দি মিউজিক ভিডিও ‘এক তেরা ছায়া হো’। গানে কণ্ঠ দিয়েছেন স্যাম ও ফারায। সংগীতায়োজনে ছিলেন ফারায ও রুম্মান। গানের কথা লিখেছেন আবির। গানে মাহিমের বিপরীতে অভিনয় করেছেন ভারতের উপমা।
তারও আগে মাহিম করিম ‘ইতনা দূর’ নামে একটি হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন।




