220214

‘শাকিব এই ছবি দিয়ে এখানে ফাটিয়ে দেবে’

বিনোদন ডেস্ক

আসছে ঈদে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ছবি ‘ভাইজান এলো রে’। স্থানীয় শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ব্যানারে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

এরই মধ্যে ‘ভাইজান’ ছবির কয়েকটি গান ইউটিউবে অবমুক্ত হওয়ার পর দুই বাংলাতেই সমান সাড়া ফেলেছে। প্রশংসিত হয়েছে সব গান।

‘ভাইজান’ দিয়ে এই প্রথমবার ঈদে কলকাতায় শাকিব খানের কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে। এর আগে এসকে মুভিজের প্রযোজনায় শিকারি, নবাব ও চালবাজ মুক্তি পেলেও ওই তিনটা ছবি ঈদে বা এমন বড় উৎসবে মুক্তি পায়নি।

আসছে ঈদে কলকাতায় ‘ভাইজান’-এর চাহিদা কেমন? এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা জানালেন, ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের ৭৫ হলে মুক্তি পাচ্ছে ‘ভাইজান এলো রে’। এতেই আমরা খুশি। কারণ, সালমান খানের ‘রেস-৩’ এবং জিতের ‘সুলতান’ এই দুই ছবিও ঈদে আসছে। জিৎ এখানকার সবচেয়ে বড় তারকা। তারপরেই এবার ঈদে শাকিব খানের ‘ভাইজান’ ছবি নিয়ে মানুষের আগ্রহ বেশি। আমার বিশ্বাস শাকিব এই ছবি দিয়ে এখানে ফাটিয়ে দেবে! আর সালমান খানের ‘রেস ৩’ তো বলার অপেক্ষা রাখেনা।

এদিকে অশোক ধানুকা আরো জানিয়েছেন, সবচেয়ে বড় কথা হলো আমার কনটেন্ট ভালো। আর ভালো কনটেন্ট হলে দর্শক অবশ্যই হুমড়ি খেয়ে দেখবে। আমি না খেয়ে থাকবো, তবুও কাজ করতে গেলে কোনো ছাড় দেব না। যতগুলো কাজ করি, সবগুলোতেই সঠিকভাবে করার চেষ্টা করি। যতদিন ছবি বানাবো ভালো কাজ করবো।

‘ভাইজান এলো রে’ পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ।

ad

পাঠকের মতামত