সালাহকে আটকাতে কৌশল আটছে রাশিয়া!
স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে মেসি-রোনালদো-নেইমারের মতো আলোচিত নাম মোহামেদ সালাহ। তাকে ঘিরেই বিশ্ব জয়ের আশা মিসরের। ‘এ’ গ্রুপে মিসরের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক রাশিয়াও। দুরন্ত গতির সালাহকে আটকাতে কৌশল আঁটছে রাশিয়ান ডিফেন্ডাররা। স্বাগতিক ডিফেন্ডার কুতিপভ জানান, সালাহর মিসরের বিপক্ষে ম্যাচ নিয়ে ততটা চিন্তিত নন তারা।
কেননা তাদের মনেপ্রাণে বিশ্বাস, সালাহকে আটকাতে পারবেন। প্রয়োজন হলে সার্জিও রামোসের মতো কৌশল অবলম্বন করবেন তারা। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রামোস দেখিয়েছেন কীভাবে আটকাতে হয় সালাহকে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ট্যাকল করেছিলেন রামোস। সেই ট্যাকেলে কাঁধের ইনজুরিতে পড়ে কেঁদে মাঠ ছেড়েছিলেন সালাহ।




