219903

যাত্রী ভোগান্তি এড়াতে ট্রেনের ছুটি বাতিল

ঈদযাত্রায় যাত্রী ভোগান্তি এড়াতে সব ট্রেনের ছুটি বাতিল করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়তে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

সোমবার কমলাপুর থেকে নীলসাগর ট্রেন ছাড়ার প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ে স্টেশন ত্যাগ করেছে। কিন্তু নীলসাগর দেরিতে আসায় ৫০ মিনিট দেরি হয়েছে ছাড়তে বলে জানান স্টেশন কর্তৃপক্ষ। কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী। সিতাংশু বলেন, আমরা ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত স্পেশাল ট্রেনের ব্যবস্থা রেখেছি। যা ঈদের পরবর্তী সাতদিন পর্যন্ত রাখা হবে। আর ঈদ ১৭ তারিখ হলে ১৬ জুন স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকবে। ওই দিনই দেয়া হবে টিকিট।

এ সময় তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ট্রেনের ছাদে উঠবেন না। কোনো ধরনের ঝুঁকি নেবেন না, আপনাদের নিরাপদ যাত্রার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত