220031

আইফোন ৬ পাচ্ছেন নারী ক্রিকেটাররা

এশিয়া কাপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই কোটি টাকা পুরস্কার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে জাতীয় দলের স্পন্সর রবির পক্ষ থেকেও চ্যাম্পিয়ন মেয়েদের আইফোন ৬ দেয়া হচ্ছে।

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে হওয়া বোর্ড সভা ও ইফতার শেষে পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানান, নারী ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর জন্যও কাজ শুরু করে দিয়েছে বোর্ড।

বিসিবি সভাপতি জানান, প্রত্যেক খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা করে। এছাড়া যারা ভালো করেছে তারা বাড়তি টাকা পাবে। পারফরম্যান্সের ভিত্তিতে এই টাকা পুরস্কার দেয়া হবে। আর দলের স্পন্সর রবি প্রত্যেক খেলোয়াড়কে একটি করে আইফোন ৬ পুরস্কার দিচ্ছে।

রোববার কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভাল মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারায় বাংলাদেশ। এমন দুর্দান্ত অর্জনে মেয়েদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ad

পাঠকের মতামত