219707

শপিংমলে নারীর পিছন থেকে আপত্তিকরভাবে স্পর্শ! অতঃপর…

 

শপিংমলে ভিতরে প্রকাশ্যে এক নারীকে উত্যক্ত করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারী।

ওই নারীর অভিযোগ, এ সময় সাহায্য চেয়ে তিনি যখন চিৎকার করেন, তখনও কেউ এগিয়ে আসেননি।

ভারতের বহরমপুরের গোরাবাজারে একটি বিপণিবিতানে এই ঘটনাটি ঘটে।

ওই নারী জানিয়েছেন, মেয়েকে নিয়ে বহরমপুরেরে গোরাবাজারে একটি বিপণিবিতানে গিয়েছিলেন তিনি। ভিতরে ঢোকার পর থেকেই তাকে অনুসরণ করতে শুরু করেন ছোট চেহারার টাকমাথা এক ব্যক্তি। এমনকি, তার শরীরের পশ্চাদভাগে আপত্তিকরভাবে স্পর্শও করেন অভিযুক্ত ওই ব্যক্তি। নানা ভাবে তাকে হেনস্থা করা হয় বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, এরপরই সাহায্য চেয়ে চিৎকার করে ওঠেন। কিন্তু সেই সময় অনেক মানুষ ওই বিপণিবিতানে কেনাকাটায় ব্যস্ত ছিলেন। তবুও কেউ তার চিৎকার শুনে এগিয়ে আসেননি বলেও অভিযোগ করেন ওই নারী।

ওই নারীর শ্লীলতাহানির সেই ছবি বিপণিবিতানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তকে। কিন্তু অভিযুক্ত সেই ব্যক্তি এখনো অধরাই রয়ে গেছেন বলে জানা যায়।

ad

পাঠকের মতামত