219856

বিশ্বকাপে মেসিদের যে পজিশনে খেলাবেন সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক:
এগার্দো বাউজা দায়িত্বকালীন পুরো টিমটাকে ধ্বংসস্তুপে পরিণত করে ছাড়েন। আর সেখান থেকে আর্জেন্টাইনদের টেনে তুলেন হোর্হে সাম্পাওলি। তাও যেন-তেন ভাবে নয়, গুরুদায়িত্ব নিয়ে গোটা দলকে নিয়ে যান একেবারে বিশ্বকাপের রঙ্গমঞ্চে। টিকিট নিশ্চিতের শেষ লড়াইয়ে রিস্কি কন্ডিশনে সিক্স হাঁকানো আলবিসেলেস্তারা এবারের আসরের অন্যতম হট ফেভারিট।

কিন্তু দলকে নানাবিদ সার্ভিস দিয়ে উপরে তোলা সাম্পাওলিকে নিয়ে অভিযোগের কমতি নেই। দিবালা-ইকার্দি ও আগুয়েরোদের মতো তারকাদের সাইট বেঞ্চে বসিয়ে রাখাই মোক্ষম দায়িত্ব হয়ে পড়েছে তার। যদিও এর পেছনে যুক্তিসঙ্গত কারণ দাঁড় করান তিনি। দিবালা কেন নয়, তার জবাব দেন মেসিকে দিয়ে। দুজন একই পজিশনে খেলেন। সে জন্য কপাল পুড়ে জুভেন্টাস তারকার। ইকার্দির না থাকা ইস্যুতে উত্তর আসে নিয়মভঙ্গের অজুহাত। ইন্টার মিলানের গুরু দায়িত্ব মাথায় থাকা ইকার্দি নাকি যখন তখন নিয়ম ভাঙ্গেন।

বাদ সে প্রসঙ্গ। এখন কথা হলো, এবারের বিশ্বকাপে মেসিদের কোন পজিশনে খেলাবেন সাম্পাওলি। জানা যায়, ২-৩-৩-২ পজিশন পছন্দের আর্জেন্টিার ফুটবল গুরুর। যদিও খেলার ধরণ কোন ধরনের হবে এ নিয়ে একটি ধারণা আর্জেন্টিনার গত কয়েকটি ম্যাচে পাওয়া গেছে।

এই ফরমেশন বেছে নেয়ার কারণ সম্পর্কে সাম্পাওলির যুক্তি, ‘আমাদের একটা নির্দিষ্ট ধরণ থাকা প্রয়োজন। আমার পছন্দ ২-৩-৩-২। এই ফরমেশনের ফলে মাঠের প্রত্যেক জায়গাতেই আমাদের খেলোয়াড়রা বিচরণ করতে পারবে। বল আমাদের দখলে বেশি থাকার কারণে আক্রমণ থামানো প্রতিপক্ষের জন্য কঠিন হবে।’

ad

পাঠকের মতামত