যে কারণে সংসার ভেঙ্গে গেলো লাক্স তারকা মিমের!
বিয়ের দুই বছর যেতে না যেতেই সংসার জীবনের ইতি টানলেন লাক্স তারকা নাদিয়া মিম। প্রথমে প্রেম তারপর পরিবারের সম্মতিতেই ২০১৬ সালে নাদিয়া ও সাফায়াতের বিয়ে হয়। কিন্তু নিজেদের মধ্যকার মতের অমিলের কারনে বিচ্ছেদ হলো তাদের।
বিচ্ছেদ নিয়ে মিম জানান, ‘যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, তা একটা সময়ে বাস্তব মনে হচ্ছিল না। ওর বয়স ৩০, আমার ২১। আমাদের বয়সের বেশ বড় একটা গ্যাপ আছে। তাই প্রায়ই আমাদের মতের অমিল হতো। একটা পর্যায়ে তো আমাদের মতের অমিল দেখা দেয়, যা কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই গত মে মাসে ডিভোর্সের সব অনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।’
উল্লেখ্য, নাদিয়া মিম ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিজয়ী। তখন থেকে তিনি অভিনয় শুরু করেন। পাশাপাশি করছিলেন উপস্থাপনাও। অল্প সময়েই তিনি পান দর্শকপ্রিয়তাও। নাটকে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করেন নাদিয়া।




