219811

ঝাড়ফুঁকের নামে ‘ধর্ষণ’, মসজিদ থেকে মৌলভী আটক

নিজেকে ঝাড়ফুঁকে দক্ষ মানেন মৌলভী। তাই মেয়েকে সঙ্গে নিয়ে মসজিদে গিয়েছিলেন এক নারী। কিন্তু মৌলভীর মতলব ছিলো অন্য। ঝাড়ফুঁক করার নামে ওই তরুণীকে পাশের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই করেন শ্লীলতাহানি। অভিযোগ ওই তরুণীর মায়ের।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরের ভাঙা মসজিদে, পরে মসজিদ থেকে ধর্ষণের অভিযোগে ওই মৌলভীকে আটক করেছে পুলিশ।

ওই তরুণীর মায়ের অভিযোগের বরাত দিয়ে জি নিউজ জানায়, ঘরে একা পেয়ে তার মেয়েকে শ্লীলতাহানি করতে শুরু করেন মৌলভী। এ সময় বাধা দেন তিনি। তাতেও নিরস্ত হননি ওই মৌলভী।

এর পর নিজেকে বাঁচাতে চিৎকার শুরু করে ওই তরুণী। চিৎকার শুনে মসজিদে ভিড় করেন স্থানীয়রা। হাতে নাতে মৌলভীকে ধরে ফেলেন তারা। পরে ঘটনা থানায় জানানো হলে পুলিশ তাকে আটক করে।

ad

পাঠকের মতামত