এই জয় সহ্য হলো না স্টার স্পোর্টসের!
নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি সম্প্রচার করে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস ওয়ান। কিন্তু ম্যাচে ভারত হেরে যাওয়ার পরপরই প্রচলিত রীতির ভেঙে হাইলাইটস না দেখিয়ে ২০১৬ সালে মিরপুরে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষের ম্যাচটি পুনঃপ্রচার করতে শুরু করে। উল্লেখ্য, ওই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে এক রানে হেরেছিল টাইগাররা।
ভারতীয় টেলিভিশন চ্যানেলের এমন অসঙ্গতিপূর্ণ আচরণে ক্ষুব্ধ প্রক্রিয়া ব্যক্ত করেছেন টাইগার সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ভারতীয় টেলিভিশন চ্যানেল বর্জনের আহ্বান জানিয়েছেন।




