219606

১৩ জন বিখ্যাত বলিউড অভিনেত্রী যারা বেশ্যার চরিত্রে দারুন অভিনয় করেছেন…

 

বলিউড অভিনেত্রীদের সেই ভাবে ভাবলে বহুরুপী আখ্যায়িত করা যেতেই পারে, কারণ তাঁরা চিত্রনাট্যের চাহিদা এবং চিত্রকার দ্বারা চিত্রায়িত চরিত্র অনুসারে নিজেদের যথেষ্ট অভিযোজিত করার প্রচেষ্টা করেন। একসময় সবার ধারনা বর্তমান যুগের থেকে অনেকটাই আলাদা ছিল। সমাজের অন্ধকার দিকগুলো পর্দায় অভিনয় করা তখন সর্বদা নিষিদ্ধ হিসেবে গন্য করা হত। সভ্য মানবসমাজের কাছে সেটা ছিল সভ্যতার অবনমন।

বার্ত্যমানিক পরিস্থিতির দাক্ষিণ্যে আমরা আনন্দের সাথে বলতে পারি যে এই প্রেক্ষাপট বহুগুণে বদলে গেছে। অভিনেত্রীরা চিরকালীন প্রথাগত কুসংস্কার ও খোলস থেকে বেরিয়ে এসেছেন এবং যথারূপে সাহসী ভূমিকা পালন করছেন।

আমরা প্রত্যেকেই ভালো করে অবহিত যে, বড় পর্দায় এই ধরনের চরিত্রে অভিনয় করা এবং সেটাও কোন লজ্জা বা অনুশোচনা ছাড়া মোটেও খুব সহজ কাজ নয়। আমাদের কিছু বলিউড অভিনেত্রীদের একটি তালিকা আছে যারা পর্দায় বেশ্যার ভূমিকা পালন করে নিষেধের বেড়াজাল ভেঙেছেন। তাঁদের অনেকে যেমন বেশ বাহবা পেয়েছেন, তেমনি অনেকেই দর্শকদের কাছে কিছু একটা বার্তা পোঁছে দিতে সক্ষম হয়েছেন।

১। মাধুরী দীক্ষিত

মাধুরী ‘দেবদাস’ চলচিত্রে ‘চন্দ্রমুখী’র চরিত্রে অভিনয় করে দর্শক এবং সমালোচকবর্গকে ভীষণভাবে অভিভূত করেছেন।

২। টাবু

মাধুর ভাণ্ডারকারের বহু-সমালোচিত চলচিত্র ‘চাঁদনী বার’ এ শুঁড়িখানায় নর্তকীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। শুধু তাই নয়, চিত্রপটে তাঁর স্বামীর মৃত্যুর পর তাঁর চরিত্র বেশ্যার চরিত্রে রূপান্তরিত হয় এবং অত্যন্ত সাহসের সঙ্গে তিনি সেটা পালন করেছিলেন।

৩। কারিনা কাপুর খান

এই নবাবী বেগম তাঁর ‘চামেলী’ চলচিত্রে কঠোর ও কটুভাষী বেশ্যার চরিত্রে অভিনয় করেছেন। তিনি এই চিত্রের মাধ্যমে শিল্পী হিসেবে তাঁর বহুমুখী দক্ষতা গর্বের সাথে প্রকাশ করেছেন। তাঁকে একই রকম ভূমিকায় দেখা গেছে আমির খানের ‘তালাশ’ সিনেমায়।

৪। রানী মুখার্জী

এই বাদামী চোখের বাঙ্গালী সুন্দরী ‘লাগা চুনরি মে দাগ’ সিনেমায় মহিলা এসকোর্টের চরিত্রে অভিনয় করেছেন। যদিও তাঁর চরিত্র দর্শকদের বিশেষ অভিভূত করতে পারেনি, তাঁর অভিনয় সমালোচক মহলে যথেষ্ট প্রসংসিত হয় এবং অন্যন্য অনেক চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

৫। শর্মীলা ঠাকুর

শর্মীলা ‘পুষ্পা’ নামক এক বেশ্যা চরিত্রে অভিনয় করেছিলেন। এই সম্পর্কে রাজেশ খান্নার বিখ্যাত উক্তি ‘পুষ্পা, আমি চোখের জল ঘৃণা করি’।

৬। হুমা কুরেশি

তিনি বদলাপুর সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকীর রক্ষিতা হিসেবে অভিনয় করেছিলেন। ‘গ্যাংস অফ ওয়াসীপুর’ ছবিতেও তিনি যে অনুরূপ চরিত্র হিসেবে অভিনয় করেছিলেন সেটিও সমালোচকদের মধ্যে যথেষ্ট প্রশংসিত হয়।

৭। প্রীতি জিন্তা

‘চোরি চোরি চুপকে চুপকে’ সিনেমায় প্রীতি জিন্তা বেশ্যা চরিত্রে অভিনয় করেন। তাঁর চরিত্র পরে সারগেট মাদারে পরিবর্তিত হয় যে একজন সন্তানধারণে অক্ষম মায়ের হয়ে গর্ভে সন্তান ধারণ করে। এই চরিত্র প্রীতির জন্য প্রশংসার ঝড় বয়ে আনে।

৮। বিদ্যা বালান

বিদ্যা বালান ‘বেগম জান’ চলচিত্রে বেশ্যা ছিলেন এবং একটি বেশ্যালয়ের রানীর ভুমিকা করেছিলেন।

৯। সুস্মিতা সেন

সুস্মিতা তাঁর ‘চিঙ্গারি’ সিনেমায় বেশ্যা চরিত্রে অভিনয় করেন। তিনি একজন অল্পবয়সী মেয়ের ভূমিকা পালন করেন যিনি তাঁর সন্ততির প্রতিপালনের জন্য জীবিকার স্বার্থে এই ব্যবসায় ঝুঁকে পড়েন ।

১০। মনীষা কৈরালা

মনীষা তাঁর সিনেমা ‘মার্কেট’ এ হায়দ্রাবাদের একটি বেশ্যালয়ের বেশ্যার চরিত্র পালন করেন। সবমিলিয়ে চলচিত্রটি ভীষণ সুন্দর, ভালো প্রমোশনের অভাবে সিনেমাটি বিশেষ নাম পায়নি।

১১। বিপাশা বসু

বাঙালী সুন্দরী বিপাশা ‘নো এন্ট্রি’ নামক সিনেমায় বেশ্যার ভূমিকায় অভিনয় করেন। সিনেমায় তাঁর নাম ছিল ববি। তিনিই চলচিত্রের সমস্ত বিভ্রান্তি এবং হাস্যরসের কেন্দ্র ছিলেন।

১২। নেহা ধুপিয়া

নেহা ‘দে দানা দান’ সিনেমায় খুব ছোট্ট ভূমিকায় ছিলেন এবং সিনেমায় তাঁর চরিত্র ছিল বেশ্যার।

১৩। কল্কি কোয়েচলিন

অনুরাগ কাশ্যপের ‘দেব ডি’ সিনেমায় তিনি চন্দ্রমুখীর আধুনিক অনুরূপ চরিত্র অভিনয় করেন। এমএমএস কলঙ্কে জড়িয়ে পড়েন এবং সেখান থেকেই তাঁর অন্ধকার সমাজে অনুপ্রবেশ ঘটে।

ad

পাঠকের মতামত