219537

বিবাহিত মহিলার সাথে বাবার চুমু ঠেকাতে যা করবেন প্রেসিডেন্টকন্যা !

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে নানা কারণেই বিশ্বজুড়ে আলোচিত। তিনি প্রথমে কুখ্যাতি অর্জন করেছেন পুরো দেশে রক্তক্ষয়ী এক মাদক-বিরোধী অভিযান চালিয়ে। দেশী-বিদেশী উদ্বেগকে পাত্তা না দিয়ে ১২ হাজারেরও মানুষ হত্যা করেছে তার নিরাপত্তা বাহিনী।

দ্বিতীয়ত, ভদ্রলোকের মুখ ভীষণ খারাপ। যাকে তাকে প্রকাশ্যে অশ্লীল গালিগালাজ করতে বা হুমকি দিতে তার বাঁধে না এতটুকুও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান — কাকে তিনি গালি দিতে বাকি রেখেছেন? তবে সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন একেবারে ভিন্ন এক কারণে।

ক’দিন আগে প্রকাশ্য অনুষ্ঠানে এক বিবাহিত মহিলাকে ঠোঁটে চুমু দিতে দেখা গেছে তাকে! এ নিয়ে তোলপাড় চলছে ফিলিপাইনে। তবে দুতের্তের মেয়ে ও দাভাও শহরের মেয়র সারা দুতের্তে বিষয়টি নিয়ে মোটেই মজা পাচ্ছেন না।

শুক্রবার সারা ঘোষণা দিয়েছেন, তিনি এখন থেকে দুতের্তের বৈদেশিক সফরে তাকে সঙ্গ দেবেন, যাতে তার প্রেসিডেন্ট পিতা ফের কোনো ‘চুমু দৃশ্যে’র অবতারণা করতে না পারেন!

খবরে বলা হয়, শুক্রবার একটি সম্মেলনের সাইডলাইনে প্রেসিডেন্ট-কন্যা সাংবাদিকদের বলেন, তিনি চান না তার পিতার কর্মকান্ডের কারণে তার কর্মকর্তারা ঝামেলায় জড়াক। তার ভাষ্য, ‘আমি ওনার সঙ্গে দক্ষিণ কোরিয়া সফরেই থাকতে চেয়েছিলাম, তবে বাজেট ছিল সীমিত। তাই যাইনি।’

তবে সারা বলে দিয়েছেন, প্রেসিডেন্ট এখন থেকে বিদেশ সফরে গেলেই আশেপাশেই তার কন্যার দেখা পেয়ে যেতে পারেন। তিনি বলেন, ‘আমি প্রয়োজনে নিজের গাঁটের পয়সা খরচ করে তার সঙ্গে যাব। যাতে করে তিনি ফের কাউকে চুমু দিয়ে বসতে না পারেন!’

ad

পাঠকের মতামত