219488

দ্বিগুণ বড় সাপকে ৩ ফুটের ছোট সাপের আক্রমণ (ভিডিও)

জীবজগতে এমন অনেক নিষ্ঠুর প্রাণি আছে যেখানে তাদের তুলনায় ছোটদের খেয়ে বেঁচে থাকে। কিন্তু একই গোত্রের মধ্যে সচরাচর এমন দেখা যায় না। তবে এমন এক দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে যেখানে ৩ ফুটের একটি লম্বা সাপ তার থেকে প্রায় দ্বিগুণ অন্য একটি সাপকে আক্রমণ করছে পরবর্তী খাবারের জন্য।

ভারতের ওড়িষা রাজ্যের কোরাপুট জেলায় মোবাইলে ধারণকৃত একটি ফুটেজে দেখা যায় ৩ ফুটের একটি সাপ ৫ ফুটের একটি লম্বা সাপকে পেঁচিয়ে ফেলার চেষ্টা করছে।

গতকাল শুক্রবার জেলার সুনাবেদা শহর থেকে একটি ফোন কল পায় পশু উদ্ধার স্বেচ্ছাসেবক দল। পরে তারা দেখতে পান একটি বড় সাপকে পেঁচিয়ে ধরে মারার চেষ্টা করছে ওই ছোট সাপটি। আর ওই মুর্হূতের দৃশ্য মোবাইলে ধারণ করেন স্নেক হেল্পলাইনের সুজিত কুমার মোহন্ত।

স্নেক হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সুবেন্দু মল্লিকের মতে, তিন ফুটের ওই সাপটি খুব শক্তভাবে পেঁচিয়ে ছিল যে বড় সাপটির নড়চড়ায় কষ্ট হচ্ছিল। তিনি এনডিভিকে জানান, ট্রিংক প্রজাতির সাপ অন্য সাপদের খায় বলে পরিচিত। কিন্তু তাদের থেকে তুলনায় ছোট সাপ খায়।

পরবর্তীতে সাপ দুটোকে একে অন্য থেকে ছাড়িয়ে দেওয়া হয়। তবে ছোট ওই সাপটি বড় সাপটিকে মেরে ফেলতে সক্ষম ছিল বলেও জানান সুবেন্দু মল্লিক।

via GIPHY

ad

পাঠকের মতামত