219451

২০১৯ বিশ্বকাপের ফাইনাল খেলবে বাংলাদেশ: রোডস

স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ড বিশ্বকাপ হতে এখনো এক বছর বাকি। এর আগেই বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান জানান দিল টাইগারদের নতুন কোচ স্টিভ রোডস। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরেই জানালেন, তার অধীনেই আগের সাফল্যেকে ছাড়িয়ে নতুন সাফল্যের পালে হাওয়া দেবে বাংলাদেশ। খেলবে ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল।

বাংলাদেশের সম্ভাবনা জানিয়ে রোডস বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে ইংলিশ কন্ডিশনে তারা খেলতে জানে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছাতে ছেলেরা দুর্দান্ত লড়েছে। আমরা যদি সেখানটায় আরেকবার পৌঁছাতে পারি তাহলে ফাইনাল কেন নয়। আগামী বিশ্বকাপ হবে বাংলাদেশের জন্য দারুণ এক মঞ্চ।’

‘আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মতো দারুণ এক ক্রি‌কেট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বিশ্বজুড়ে বাংলাদেশ যে সমর্থন পেয়ে আসছে সেটা অসাধারণ। এমন বড় পদে নিয়োগ দিয়ে বিসিবি আমাকে সম্মানিত করেছে।’

ad

পাঠকের মতামত