219346

কান কাটা গেল বিরাটের !

স্পোর্টস ডেস্ক:
বুধবার দিল্লির মাদাম তুসো মিউজিয়ামে শচীন, কপিল, অমিতাভদের পাশে জায়গা করে নিয়েছিলেন বিরাট কোহলি৷ সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছিল ভারত অধিনায়কের মোমের মূর্তি৷ মাত্র একদিনেই সেই মূর্তির একটি অংশ ভেঙে যায়৷ ফলে বৃহস্পতিবারই সরিয়ে নেওয়া হয় কোহলির সেই বিশেষ মূর্তি৷

মিউজিয়াম কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে, বিরাটের সেই মূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়াতেই সেটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে৷ সেজন্যই একদিন এই মূর্তি দেখা থেকে সাধারণ দর্শকদের বিরত রাখা হয়৷

মিউজিয়াম কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বিরাটের ডান কানের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ ধরে নেওয়া হয়েছে বিরাটের সঙ্গে দর্শকদের সেলফি তোলার হুড়োহুড়িতেই এই কাণ্ড ঘটেছে৷ সংস্কারের পর অবশ্য নতুন করে দর্শকদের জন্য মোমোর মূর্তিটি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে৷

বৃহস্পতিবার বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পলি উমরিগড় পুরস্কার জিতেছেন বিরাট কোহলি৷ এ নিয়ে পঞ্চমবার বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন৷ গত দু’বছরে ধারাবাহিক পারফরম্যান্সের জেরে ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতছেন ভিকে৷

সূত্রঃকলকাতা

ad

পাঠকের মতামত