সরকারি কর্মচারিদের চেয়ে যৌনকর্মী ভাল!
সরকারি কর্মীদের যৌনকর্মীর সঙ্গে তুলনা করে ফের বিতর্ক ডেকে আনলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর কথায়‚‘যৌনকর্মীদের চরিত্রও সরকারি কর্মীদের চরিত্রের থেকে ভাল হয়। তাঁরা অর্থের বিনিময়ে কাজ করেন। স্টেজে নাচেন কিন্তু সরকারি কর্মীরা তো পয়সার (ঘুষ) বিনিময়েও কাজ করবেন কিনা সন্দেহ। কোনও নিশ্চয়তা নেই।
তাঁর পরামর্শ‚ সরকারি কর্মীরা ঘুষ চাইলে তাঁদের মারধর করুন। প্রথমে ঘুষি মারুন তাতেও কাজ না হলে জুতোপেটা করুন। তাঁর মন্তব্যে বিতর্ক হওয়ায় তিনি বলেছেন এই মন্তব্য জনস্বার্থে এবং এর জন্য তিনি জেলে যেতেও প্রস্তুত বলেও জানিয়েছেন সুরেন্দ্র।
উল্লেখ্য, এর আগেও বিতর্কিত মন্তব্যে দলকে বিব্রত করেছেন সুরেন্দ্র। তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়কে শূর্পনখার সঙ্গে তুলনা করেছিলেন। এর পরেও তাঁকে সমর্থন করেছে দল। বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠির কথায়‚ বিজেপি কোনও মতেই সরকারি কর্মীদের ঘুষ নেওয়া বরদাস্ত করবে না। সে কথাই বোঝাতে চেয়েছিলেন সুরেন্দ্র। গ্রামের মানুষের যাতে বোধগম্য হয়‚ তাই তিনি ওইভাবে কথা বলেছেন।




