219270

দীর্ঘদিনের প্রেম, অন্যের সঙ্গে অন্তরঙ্গ প্রেমিকা! অতঃপর…

ত্রিভুজ প্রেমের বলি সৌরভ। পাশের গ্রামের তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে সমস্যা হচ্ছিল এবং শেষে সম্পর্কটি ভেঙে যায়। সম্প্রতি নিজের প্রেমিকাকে অন্যের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে মনের দুঃখে আত্মহত্যা করে ঐ যুবক।

বুধবার (৬ জুন) ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের কঙ্গনবেড়িয়ায়। পুলিশ ঘর থেকে ঐ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে। সৌরভ ঘোষ স্থানীয় বিদ্যানগর কলেজের কলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পুলিশ বক্তব্য অনুযায়ী, পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল সৌরভের। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে সমস্যা হচ্ছিল এবং শেষে সম্পর্কটি ভেঙে যায়।

সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে তরুণীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সৌরভ। সেই আঘাত সামলাতে না পেরেই বুধবার বিকেলে বাড়ির লোকজনের অনুপস্থিতিতে দোতলার ঘরে পাখায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

পুলিশ মরদেহ উদ্ধার করার পাশাপাশি সৌরভের একটি ডায়েরি উদ্ধার করেছে। যাতে রক্ত দিয়ে ওই তরুণীর উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেছেন যুবক। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি নোটও।

অস্বাভাবিক মৃত্যুর মামলা করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে মৃতের পরিবারের অভিযোগ, প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে ওই তরুণী। স্থানীয় বিষ্ণুপুর থানায় তারা অভিযোগ করেছেন।

ad

পাঠকের মতামত