219219

মেলায় তরুণীর পেছনে দাঁড়িয়ে এক ব্যক্তির অশালীন আচরণ (ভিডিও)

৬ জুন, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলী জেলার চুঁচুড়ার এক মেলায় এক তরুণী মেয়ে দাঁড়িয়ে আছেন। তার পেছনে এক মধ্যবয়সী লোক অশালীন আচরণ করে চলেছেন।

ভিডিওতে দেখা যায়, ওই মেয়েটির সঙ্গে থাকা অভিভাবক বিষয়টি বুঝার আগ পর্যন্ত ওই লোকটি ক্রমাগত নিজের কর্মকাণ্ড চালিয়ে গেছেন। বিষয়টি বুঝতে পেরে মেয়েটির অভিভাবক মেয়েটিকে সরিয়ে দিলে লোকটি চলে যায়।

লোকটি বুঝতেই পারেননি যে পেছন দিক থেকে তার অশালীন কাজের দৃশ্য ধারণ করা হচ্ছে।

দীপ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি বুধবার রাতে তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

মেলায় এক ব্যক্তির অশালীন কীর্তির ভিডিও ভাইরাল

দীপ ভিডিও পোস্ট করে ক্যাপশনে জানান, ভিডিওতে দেখতে পাওয়া ঘটনা চুঁচুড়া মাঠের মেলার। আর ভিডিওটি তিনি ধারণ করেননি। ভিডিওটি তিনি হোয়াটসঅ্যাপ থেকে পেয়েছেন।

সূত্র: কলকাতা২৪

ad

পাঠকের মতামত