219343

বিশ্বকাপে জায়গা না পাওয়া ফুটবলারদের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক:

দড়জায় কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে ৩২টি দল গত সোমবারের মধ্যে তাদের ২৩ সদস্যের চূড়ান্ত করেছে। এই দলে জায়গা পেয়েছে অনেক নামকরা তারকা। আবার দেখা গেছে অনেক উঠতি তারকাকেও। তবে বিশ্বকাপে অংশ নেওয়া দল গুলোর সদস্যদের মধ্যে অনেক ফুটবলারই দলে জায়গা করে নিতে পারেনি।যা অবাক করেছে অনেক ফুটবল ভক্তকে। আজ ফুটবল বিশ্বকাপের ২১ তম আসরে নিজের দেশের হয়ে জায়গা না পাওয়া ফুটবলারদের নিয়ে তৈরি সেরা একাদশ নিয়ে আমাদের আজকের আয়োজন।

গোলরক্ষক- জো হার্ট (ইংল্যান্ড)

বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ডের ১০ ম্যাচের ৯টিতেই গোলবারের নিচে ছিলেন হার্ট। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে স্পেনের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম গোল হজম করেছে ইংল্যান্ড (১০ ম্যাচে ৩ গোল)। যেখানে বড় অবদান ছিল হার্টের। কিন্তু দেশের হয়ে ৭৫ ম্যাচ খেলা হার্ট-ই বাদ পড়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপের ২৩ সদস্যের দল থেকে।

ডিফেন্ডার- মার্কোস অ্যালোনসো (স্পেন)

চেলসির হয়ে সাবেক মৌসুমে ৭টি গোল করেছিলেন। এছাড়া ফি-কিক বিশেষজ্ঞ হিসেবে তার সুনামতে রয়েছেই।কিন্তু জাতীয় দলে এখন পর্যন্ত এ ডিফেন্ডার খেলেছেন মাত্র একটি ম্যাচ। হয়তো সে কারণেই স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে তাকে রাখেননি কোচ লোপেতেগুইয়ে।

ডিফেন্ডার- ডেভিড লুইস (ব্রাজিল)

 

জাতীয় দলে এখন পর্যন্ত খেলেছেন ৫০ ম্যাচ। গত বিশ্বকাপেও ছিলেন দলে। কিন্তু এবার তাকে ছাড়াই রাশিয়া যাচ্ছে দলটি। এর আগে ২০১৬ সালে কোপা আমেরিকার স্কোয়াডেও জায়গা পাননি তিনি।

ডিফেন্ডার- আয়মেরিক লাপোর্ত (ফ্রান্স)

সম্প্রতিক ফর্ম বিবেচনায় অনেকেই তাকে বিশ্বকাপ দলে খেলার মতো যোগ্য মনে করেছিলেন।এ মৌসুমে অ্যাথলেটিকো বিলবাও ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে আয়মেরিক লাপোর্ত গোল করেন ৭টি। কিন্তু জাতীয় দলের হয়ে এখনও অভিষেক নাগওয়াই সম্ভবত তাকে রাশিয়া বিশ্বকাপ দলে জাগা করে দিতে পারল না।

মিডফিল্ডার- ফ্যাবিনহো (ব্রাজিল)

 

মোনাকোর হয়ে ভালো মৌসুম পার করেছেন ফ্যাবিনহো। তাকে টপকে হলুদ জার্সিধারীদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ক্যাসেমিরো ও ফার্নান্দিনহো।

মিডফিল্ডার- জ্যাক উইলশেয়ার (ইংল্যান্ড)

 

ইংল্যান্ডের জার্সিতে কয়েকটি প্রীতি ম্যাচে এ বছর দারুণ খেলেছিলেন জ্যাক উইলশেয়ার। কিন্তু আর্সেনালের হয়ে এ মৌসুমে ভালো কিছু করতে পারেননি। কিন্তু জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে ভালো করার সুবাদে আশা করেছিলেন বিশ্বকাপে খেলার। কিন্তু শেষ পর‌্যন্ত তা আর হলো না।

মিডফিল্ডার- রাজদা নাইঙ্গোলান (বেলজিয়াম)

বর্তমান সময়ের সেরা মিডফিল্ডাদের মধ্যে একজন তিনি। এ মৌসুমে রোমার হয়ে পারফর্ম করেছিলেন তিনি। কিন্তু তারপরও বেলজিয়ামের বিশ্বকাপ চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।

মিডফিল্ডার- লেরয় সানে (জার্মানি)

 

ম্যানচেস্টার সিটির হয়ে গেল প্রিমিয়ার লিগে ১৪টি গোল করার সাথে গোল করায় এসিস্ট করেছেন আরো ১৯ টিতে। এমনকি পিএফএর বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেন। কিন্তু এতেও বিশ্বেকাপ দলে তার ঠাঁই হয়নি।

ফরোয়ার্ড- অ্যান্থনি মার্শিয়াল (ফ্রান্স)

ম্যানইউর শুরুর একাদশে তাকে সুযোগ পেতে দেখা গেছে কমই।সদ্য শেষ হওয়া মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে ৯ গোল করেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মার্শিয়াল ৪৫ ম্যাচে ১১ গোল করেন।২০১৫ সালে অভিষেক হওয়ার পর ফ্রান্সের হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন মার্শিয়াল। ২০১৬’র ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ ফ্রান্স দলেও ছিলেন মার্শিয়াল। কিন্তু তাকে পারফরম্যান্সের কারণ দেখিয়ে এবার রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেননি দেশম।

ফরোয়ার্ড- মাওরো ইকার্দি (আর্জেন্টিনা)

 

ইকার্দির বাদ পড়াতেই বিতর্কের শেষ নেই আর্জেন্টিনা দলে।২০১৭-১৮ মৌসুমে সিরি লিগে ৩৪ ম্যাচে ২৯ গোল করেছিলেন।তাড়পরও জায়গা হয়নি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে। তবে ইকার্দির বাদ পড়ার পিছনে সরাসরি দুষছেন মেসিকে।ইকার্দিকে মেসি পছন্দ করেন না। কারণ মেসির খুব কাছের বন্ধু ম্যাক্সি লোপেজের স্ত্রীকে ‘ভাগিয়ে নিয়ে’ বিয়ে করেছেন ইকার্দি!

ফরোয়ার্ড- আলভোরা মোরাতা (স্পেন)

 

২০১৭ সালের গ্রীষ্মে রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে স্টামফোর্ড ব্রিজে যোগ দিয়ে ৪৭ ম্যাচে করেছেন ১৫ গোল। ক্লাব ফুটবলে সময়টা ভালো না কাটলেও স্পেনের জার্সিতে পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত। লা রোজাদের হয়ে ২৩ ম্যাচে করেছেন ১৩ গোল। এরপরও তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখেননি দলটির কোচ লোপেতেগি।

ad

পাঠকের মতামত