219014

‘ট্রাম্পের সামনে হাঁটু গেড়ে, হাত পেতে মিনতি করেছিলেন কিম’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, ‘ট্রাম্পের সম্মেলন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর উত্তর কোরিয়ার প্রধান ভিক্ষা চেয়ে তা আবার পুনঃনির্ধারিত করেছেন। গতকাল ইসরায়েলের এক বিনিয়োগ সম্মেলনে রুডি আরও বলেন, ‘ট্রাম্পের কঠোর অবস্থানের সামনে কিম হাত জোর করে মিনতি করেছিলেন।’

এর আগে গত ২৪ মে উত্তর কোরিয়ার ‘অত্যাধিক রাগ ও প্রকাশ্য শত্রুতার’ কথা উল্লেখ করে বৈঠক বাতিল করে ট্রাম্প। তবে সিঙ্গাপুরে ১২ জুন সম্মেলন নিয়ে কিমের সমবেদনামূলক প্রতিক্রিয়ায় দ্বিপাক্ষিক পরিকল্পনা পুনরুজ্জীবিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

আইনজীবী রুডি জুলিয়ানির বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ‘সম্মেলনের জন্য কিম হাঁটু গেড়ে হাত পেতে মিনতি করেছিলেন, আর এমনই অবস্থানে তাকে দেখতে চেয়েছিলাম আমরা।’

তবে এ মন্তব্য নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া।
বহুল প্রতীক্ষিত এই সম্মেলনের আলোচ্য বিষয় কী হবে-এখনও সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কোরীয় উপদ্বীপ পরমাণু অস্ত্র মুক্ত করা এবং উত্তেজনা কমানোই আলোচনার মূল বিষয়বস্তু হতে পারে।

ad

পাঠকের মতামত