219032

আকাশ থেকে ঝরছে মানুষের মলমূত্রের বৃষ্টি (ভিডিও)

শহরের আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে তরল মলমূত্র—এমনটাই অভিযোগ তুলেছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে অবস্থিত কেলোনা শহরের বাসিন্দারা। চলতি বছরের মে মাসে দুই দিন তরল মলের বৃষ্টি হয়েছে বলেও জানান ওই বাসিন্দারা।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আকাশ থেকে ঝরে পড়া তরল মলের বৃষ্টিতে ভিজে গেছেন অনেকেই।

ওই শহরে বসবাসকারী সুসান এলান নামের এক নারী জানান, ৯ মে তিনি তার ছেলেকে নিয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় তিনি দেখলেন আকাশ থেকে তার গাড়ির ওপর মল ঝরে পড়ছে। সেই মল সুসানের মুখে ও গায়েও এসে পড়েছে। এমনকি তার ছেলের মুখের ওপরও পড়েছে। এরপর সুসান রাস্তার দিকে তাকিয়ে দেখলেন, ওই রাস্তার পুরোটা জুড়ে ঝরে পড়ছে নোংরা মলের বৃষ্টি।

সুসান আরও জানান, ঘটনার সময় তিনি একটি বিমানকে উড়ে যেতে দেখেছেন। তাই সুসানের অভিযোগ উড়ন্ত বিমানে জমে থাকা মলগুলো ছুড়ে ফেলা হয়েছে এই শহরের ওপর, যা থেকে বের হচ্ছিল অসহ্যকর দুর্গন্ধ।

এদিকে ঘটনার তিন দিন পরেই আবার একই রকমের বৃষ্টির সম্মুখীন হতে শোনা যায় কেলোনা শহরের বাসিন্দাদের।

ওই শহরে বসবাসকারী ব্রেট ইয়েটস নামের আরেক ব্যক্তি জানান, ১২ মে বাড়ির বাইরে আমার ব্যক্তিগত গাড়িটাকে পার্ক করে রেখেছিলাম। এরপর বাসা থেকে বের হয়ে দেখি গাড়ির ওপর ছিটে আছে মলমূত্র। শুধু তা-ই নয়, আশপাশে যে ক’টা গাড়ি পার্ক করা ছিল সব ক’টির ওপরও একইভাবে ছিটে পড়েছে নোংরা মলগুলো।

কানাডা পরিবহন কর্তৃপক্ষও ধারণা করছে, এ মল আকাশের উড়ন্ত বিমানের টয়লেটের টাঙ্কি থেকে ফেলা হয়েছে। যদিও তারা বিষয়টি নিয়ে নিশ্চিত নন। তাই এ নিয়ে কানাডার পরিবহন কর্তৃপক্ষ বিভিন্ন অনুসন্ধানী তদন্ত চালাচ্ছে। তদন্তের ফলাফল শেষে জানা যাবে আসল বিষয়টি।

ad

পাঠকের মতামত