যে কারণে কাবা শরিফের গিলাফ দিয়ে বদিকে সম্মাননা
কাবা শরিফের পবিত্র গিলাফ দিয়ে আবদুর রহমান বদিকে সম্মাননা জানানো হয়েছে। মঙ্গলবার সকালে সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদুল হারামের পরিচালনা কমিটির পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
এমপির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন জানান, মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ চরমপন্থীদের হত্যাযজ্ঞের মুখে উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তা দেয়ায় এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেয়া হলো আবদুর রহমান বদিকে।
প্রসঙ্গত, প্রতিবছর হজ মৌসুমের আগে কাবা শরিফের পুরোনো গিলাফ বদলে ফেলা হয়। পরে সেই গিলাফের কাপড় কেটে তার টুকরোগুলো মুসলমানদের কল্যাণে অবদান রেখেছেন এমন ব্যক্তির সম্মাননা-স্মারক হিসেবে দেয়া হয়।
উল্লেখ্য, ওমরাহ পালনের জন্য টেকনাফের এমপি আবদুর রহমান বদি এখন সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন।




