ছেলেরাও স্কুলে পরবে ‘স্কার্ট’!
গরম বেড়ে যাওয়ায় ছাত্রদেরও পরতে হবে স্কার্ট। এমন নির্দেশ দিয়েছে ব্রিটেনের অক্সফোর্ডশায়ার স্কুল কর্তৃপক্ষ। লিঙ্গ বৈষম্য দূর করতে এই নিয়ম করা হয়েছে বলে জানানো হয়।
রাশিয়াভিত্তিক সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়, শুধু লিঙ্গ বৈষম্য নয়। গরমের কারণেও এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ছাত্রদের নির্দেশনা দেওয়া হয়েছে, গরমে ছোট প্যান্ট কিংবা শর্টস পরা যাবে না। এর পরিবর্তেস্কার্ট পরতে পারে।
এদিকে স্কুল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকেই চটেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই রাগ প্রকাশ করেছেন অনেকেই। কেউ কেউ লিখেছেন, এভাবে লিঙ্গ বৈষম্যকে দূরে সরানো যাবে না। এটা খুবই খারাপ সিদ্ধান্ত। ছাত্রদের কথা একবারও ভাবা হল না।




