218791

সিয়াম-পূজার সঙ্গে আসছেন সাইমন-মাহিও!

 

ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায় অভিষেক হচ্ছে তরুণ অভিনেতা সিয়াম আহমেদের। ইন্ডাস্ট্রির আরেক নতুন নায়িকা পূজা চেরি ও তার অভিনীত ‘পোড়ামন ২’ ছবিটি মুক্তি পাচ্ছে আসন্ন রোজার ঈদেই। এই নিয়ে চলছে জোর প্রচারণা।

এমনই সময় জানা গেলো, এবারের ঈদে ছোট পর্দা তথা টেলিভিশনে প্রিমিয়ার হবে ‘পোড়ামন’ ছবির। যেখানে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ঈদের পরের দিন মাছরাঙা টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে ‘পোড়ামন’। ফলে একই সঙ্গে দর্শকের সামনে আসছে দুই পোড়ামন জুটি।

২০১৩ সালে নির্মিত ‘পোড়ামন’ ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে সাইমন-মাহি ছাড়া আরো অভিনয় করেন আলীরাজ, মনিরা মিঠু, আনিসুর রহমান মিলন, বিপাশা কবির ও মিশা সওদাগর প্রমুখ। ছবিটি সেসময় দারুণ সাফল্য পায়।

অন্যদিকে ‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে সিয়াম-পূজা ছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু প্রমুখ।

উল্লেখ্য, দুটি ছবিরই প্রযোজক জাজ মাল্টিমিডিয়া।

ad

পাঠকের মতামত