218812

কচুরিপানার ভেতরে নিখোঁজ ছাত্রের লাশ

 

বগুড়ার শিবগঞ্জে ফজলে রাব্বী না‌মের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ জুন) সকালে শিবগঞ্জ উপজেলার বিহার নাগর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফজলে রাব্বী বিহার দক্ষিণ ফকির পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালকুরিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, সোমবার ভো‌র রা‌তে সাহরি খাওয়ার পর থে‌কে নিঁখোজ হয় রা‌ব্বি। প‌রে বুধবার ( ৬ জুন) সকা‌লে স্থানীয় লোকজন নাগর নদীতে কচুরিপানার ভেতরে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে।

শিবগঞ্জ থানার ওসি শাহিদ মাহমুদ খান লাশ উদ্ধা‌রের বিষয়‌টি নিশ্চিত করেছেন।

ad

পাঠকের মতামত