218794

অতি প্রয়োজনীয় কিছু বিষয় বিদেশে কর্মরত নারী শ্রমিকদের

 

সাম্প্রতিক সময়ে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে এসেছেন বহু সংখ্যক সৌদি প্রবাসী নারী শ্রমিক। স্বচ্ছলতার আশায়, ভাগ্য ফেরানোর লক্ষ্য নিয়ে দেশ ছেড়ে সূদুর মরুর দেশে পাড়ি জমান তারা। অথচ দালালের খপ্পড়ে পড়ে তাদের হতে হয় প্রতারিত।

বিদেশে কর্মরত নারী শ্রমিকদের এই হয়রানি রোধে কিছু পরামর্শ দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

১. সৌদি আরবসহ সকল দেশের বাংলাদেশ দূতাবাসসমূহ প্রবাসী নারী শ্রমিকদের কর্মস্থানের তালিকা ধরে প্রতি মাসে তাদের অবস্থা যাচাই করবে।

২. বাংলাদেশের জনশক্তি রপ্তানি, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে টাস্কফোর্স করে দ্রুত বিষয়টির উপর সরকার এর করণীয় নির্ধারণ করবে।

৩.জনশক্তি রপ্তানি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দ্রুত রিক্রুটিং এজেন্ট ও শ্রমিক পরিবার থেকে তথ্য নিয়ে বৈদেশিক মিশনগুলোর মাধ্যমে নিজ কর্মস্থলে অবস্থার সরেজমিন মনিটরিং কার্যকর করবে।

৪. সকল মন্ত্রণালয়ের তথ্য নিয়ে পররাষ্ট্র দপ্তর প্রথমত সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ, পরে তা রাষ্ট্রীয় পর্যায়ে আলেচনা।

৫. সর্বশেষ, বিদেশে বিশেষ করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গৃহকর্মী পাঠানোর বিষয়ে পুনঃমূল্যায়ন। ওইসব দেশে শুধুমাত্র দক্ষ নারীকর্মী যেমন নার্স, শিল্প শ্রমিক এবং পেশাজীবি যেমন- ডাক্তার, প্রকৌশলী, হিসাবরক্ষক প্রভৃতিতে অগ্রাধিকার দেয়া যেতে পারে।

(লেখকের ফেসবুক থেকে)

ad

পাঠকের মতামত