শেষ অবধি সুখবর পেলেন সালাহ!
স্পোর্টস ডেস্ক :
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্বপ্ন ধূসর হয়ে যায় মিশরীয় স্বাংস্কৃতিক হিরো মোহাম্মদ সালাহ’র। রিয়াল তারকা রামোসের বাজে ট্যাকেলের ফাঁদে পড়ে সারাসরি মাঠের বাইরে চলে যান তিনি। পরোক্ষণে জানা যায়, কমপক্ষে তিন সপ্তাহের বেশি সময় সাইট বেঞ্চে কাটাতে হবে তাকে।
তবে সোমবার (৪ জুন) মিশরীয় চিকিৎসক মোহাম্মদ আবু উলা নিশ্চিত করেছেন, তিন সপ্তাহের বেশি মাঠের বাইরে থাকা লাগবে না সালাহ’র। তাই কাঁধের চোটে থাকলেও ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। ২৮ জনের প্রাথমিক দল থেকে ৫ জনকে বাদ রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে মিশর।
এই সময়ের মধ্যে মিশর ‘এ’ গ্রুপে উরুগুয়ে ও রাশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। তবে গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দেখা যেতে পারে সালাহকে। আর নকআউটে আফ্রিকান দলটি উঠলে তো এই ফরোয়ার্ডের সুযোগটা হবে আরও বেশি।
১৫ জুন উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মিশর। তারপর রাশিয়া ও সৌদি আরবের মুখোমুখি হবে তারা।
মিশরের চূড়ান্ত দল:
গোলরক্ষক: এসাম এল হাদারি, শেরিফ একরামি, মোহাম্মদ এল শেনায়ি।
ডিফেন্ডার: আহমেদ ফাতে, আহমেদ এল মোহাম্মাদী, মোহাম্মদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, ওমর গাবের, আলি গাবর, সাদ সামির, আয়মান আশরাফ, মাহমুদ হামদি।
মিডফিল্ডার: মোহাম্মদ এলনিনি, আবদুল্লাহ সাইদ, শিকাবালা, ত্রেজিগেত, রামাদান সোবাই, তারেক হামিদ, কাহরাবা, অমর মোরসি, মাহমুদ আবদেল আজিজ।
ফরোয়ার্ড: মোহাম্মদ সালাহ, মারওয়ান মোহসেন




