218540

সংসদ নির্বাচনে ব্যয় বাড়ছে পৌনে দু’শ’ কোটি টাকা

নিউজ ডেস্ক।। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের কাছ থেকে ৬৭৫ কোটি টাকা পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যা দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ১৭৫ কোটি টাকা বেশি। গত নির্বাচনের জন্য ৫শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল সরকার।

সংসদ নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন। এক্ষেত্রে উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৬০৩ কোটি টাকা চেয়েছে সংস্থাটি।
এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, সংসদ নির্বাচন, উপজেলা, সিটি, পৌর এবং ইউপি নির্বাচনের জন্য আমরা ১২শ’ কোটি টাকার বেশি চেয়েছিলাম। যা চেয়েছিলাম, মন্ত্রণালয় তা দিয়েছে।

ইসির বাজেট শাখা থেকে জানা গেছে, সংসদ নির্বাচনের জন্য ৬৭৫ কোটি টাকা, উপজেলা পরিষদের জন্য ৫৭৫ কোটি টাকা, পৌরসভার জন্য ৫ কোটি ২৫ লাখ টাকা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ১১ কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া অবশিষ্ট অংশ অন্য নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

মঙ্গলবার (০৫ জুন) শুরু হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট অধিবেশন। এদিন ২০১৮-২০১৯ সালের বাজেট প্রস্

তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী।সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে। এর পরপরই অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন।

ইসির বাজেট শাখার দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, পাঁচ বছর আগে নির্বাচনী উপকরণের যে দাম ছিলো, সে দাম এখন আর নেই। সব পণ্যের দাম বেড়েছে। ভোটার বেড়েছে। সেজন্য ভোটকেন্দ্রের সংখ্যাও কিছু বাড়বে। প্রায় সব খাতেই ব্যয় বেড়েছে। গতবারের চেয়ে এবারের সংসদ নির্বাচনে বেশি বরাদ্দ রাখা হচ্ছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী যদি আগের চেয়ে কম মোতায়েন হয়, তবে ব্যয় কমে যাবে। আর তাদের বেশি মোতায়েন করা হলে, ব্যয় আরো বাড়তে পারে।সূত্র: বাংলা নিউজ

ad

পাঠকের মতামত