সিনেমায় স্বরার আপত্তিকর দৃশ্য নিয়ে তোলপাড়!
বিনোদন ডেস্ক: সদ্য মুক্তি পেয়েছে সোনম কাপুর, কারিনা কাপুর ও স্বরা ভাস্কর অভিনীত ছবি ‘ভীরে দে ওয়েডিং’। বক্স অফিসে দারুণ সূচনা করেছে ছবিটি। এছাড়া অনেকেই ছবিটির প্রশংসা করছেন। তবে সমালোচকদের তোপের মুখে পড়েছে ‘ভীরে দে ওয়েডিং’। রীতিমত ট্রোল শুরু হয়ে গেছে এই ছবির বিভিন্ন দৃশ্য নিয়ে।
‘ভীরে দে ওয়েডিং’ মূলত চার নারীর গল্প নিয়ে নির্মিত। যারা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে তাদের মুখে নানান অশ্লীল শব্দ, যৌনতা নিয়ে অবাধ আচরণ এমনকি হস্তমৈথুনের দৃশ্যও দেখা গেছে।
হিন্দি মূল ধারার ছবিতে এমন দৃশ্য নিয়ে কটাক্ষ করছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিতর্কের ঝড় বইছে। এক দর্শক স্বরা ভাস্করকে উদ্দেশ্য করে বলেন, ঠাকুমার সঙ্গে ‘ভীরে দি ওয়েডিং’ দেখলাম। পর্দায় হস্তমৈথুন দেখে বিব্রত হয়ে পড়ি আমরা। হল থেকে বেরিয়ে এলে ঠাকুমা বলেন, আমি হিন্দুস্থানে থাকি, আমি ‘ভীরে দি ওয়েডিং’ দেখে লজ্জিত।
তবে চুপ করে নেই স্বরা। সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন টুইটারে। বলেছেন, মনে হচ্ছে কোনও আইটি সেল এই টিকিটগুলোর পয়সা দিয়েছে, অথবা টুইটগুলোর!
‘ভীরে দে ওয়েডিং’ ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। প্রযোজনা করেছে বালাজি ফিল্মস।




