218046

বসের পানির গ্লাসে পিয়নের থুথু (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : বস হয়ে পিয়নকে বকা দিয়ে তৃপ্তি পাচ্ছেন? সেই পিয়ন প্রতিশোধ নিতে গিয়ে যে কি করছে, জানলে হয়তো বা এমনটি করতেন না! কথাটা বলার কারণে হচ্ছে ভারতের সাম্প্রতিক একটি ঘটনা। সম্প্রতি উত্তর প্রদেশের একটি অফিসে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রো’র প্রতিবেদনে এসেছে, বসের উপর নিরব প্রতিশোধ হিসেবে উত্তর প্রদেশের এক কার্যালয়ের পিয়ন জঘন্য নোংরা কাজটি করতেন। বস যখন তার কাছে পানি চাইতেন, তখন প্রতিশোধ হিসেবে সেই পানিতে নিজের থুথু মেশাতেন!
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সেই পিয়নের সহকর্মীরা হঠাৎ তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করে আশ্চর্য হয়। বসের উপর বরাবরই ক্ষেপে থাকতো সেই পিয়ন অর্থাৎ অফিস সহকারী। কিন্তু কিছুদিন ধরে বসের নানা বকুনি শুনেও তার ভেতরে কোনো বিকার দেখা যেতো না।
ফলে হঠাৎ বদলে যাওয়ায় সেই পিয়নের সহকর্মীরা বিশেষ ব্যবস্থা নেয়। তারা আচরণ পরিবর্তনের কারণ যাচাই করতে পিয়নের কক্ষে বিশেষ ক্যামেরা বসায়।

এরপর ক্যামেরাতেই পিয়নের আচরণ পরিবর্তনের কারণ স্পষ্ট হয়। সে যে নিয়মিত বসের খাবার ও পানিতে থুথু মেশাতো, অপকর্মের সত্যতা পাওয়া যায়।
বস নিজেও ধারণা করেছিলেন, সেই পিয়নের হঠাৎ বদলে যাওয়ার ব্যাপারটা গোলমেলে। তাই তিনিও কারণ জানতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন।
অফিস সহকারীর পরিবর্তনের কারণ জানার পর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হয়। যার পরিণতি চাকরি চলে যাওয়া। প্রতিবেদনে মেট্রো জানায়, ভিডিওটি দেখার পর আইনগত ব্যবস্থা নেয়া না হলেও তাকে চাকরি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সেই অফিস।

ঘটনার মাত্র ক’দিন আগেই উত্তর ভারতের হামিরপুরে একই ধরনের ঘটনা সংবাদের শিরোনাম হয়। সে ঘটনা অবশ্য আরও ভয়ানক। বস চা পান করতে চাইলে নিজের মুত্র মিশিয়ে তা পরিবেশন করতো সেই পিয়ন। সূত্র : পরিবর্তন

https://www.youtube.com/watch?v=CYQrdXZ1A30

ad

পাঠকের মতামত