চাকরির সুযোগ নৌবাহিনীতে
নিউজ ডেস্ক।। বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । প্রতিষ্ঠানটি পেইন্টার পদে ২০ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।
পদের নাম : পেইন্টার—২০ জন
যোগ্যতা : টিটিসির ট্রেড কোর্সসহ অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত প্রার্থীদের খুলনা জেলায় নিয়োগ দেওয়া হবে। ১৮-৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন : আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৯ জুন, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।





